শপথ গ্রহণের পর নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারকে ফোনে নির্দেশনা: এম.পি মাশরাফি। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 January 2019

শপথ গ্রহণের পর নড়াইলকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারকে ফোনে নির্দেশনা: এম.পি মাশরাফি। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সমগ্র নড়াইল জেলাকে অচিরেই মাদকমুক্ত করার জন্য নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএমকে নির্দেশনা প্রদান করেছেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মুঠোফোনের মাধ্যমে পুলিশ সুপারকে এ নির্দেশনা দেন।
আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মাশরাফি বিন মুর্তজা এবং নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম মধ্যে এক মুঠোফোন আলাচারিতায় এ সকল কথাবার্তা হয় বলে জানা গেছে।
এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) একুশে মিডিয়াকে বলেন, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সবার প্রথমে আমার নিকট ফোন করেন। তিনি বলেন, আমি নড়াইল জেলার সন্তান এবং জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি হিসেবে নড়াইলবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। এ কারণে আজ থেকে নড়াইল জেলায় আর কোনো মাদকদ্রব্যের ছড়াছড়ি থাকতে পারবে না। মাদকব্যবসায়ী এবং সেবীদের অচিরেই চিহ্নিতপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্যও তিনি নির্দেশনা প্রদান করেন।
এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, (পিপিএম) মাশরাফির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে মাদকের বিরুদ্ধে।
যদিও পুলিশ সুপার আরো আগেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। কিন্তু মাশরাফির নির্দেশনা পাওয়ার পর তিনি পূর্ণ উদ্যমে কাজ করবেনও বলেও গণমাধ্যমকর্মীদের জানান। তিনি আরও বলেন, (২৭ ডিসেম্বর) থেকে জারিকৃত আইনের আলোকেই এখন থেকে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদকের ব্যাপারে কারো কোনা সুপারিশ গ্রহণ বা কাউকে ছাড় দেওয়া হবেনা বলেও তিনি কঠোর হুশিয়ারি প্রদান করেন। বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেন। সবগুলো কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে, ২ লাখ ৬৬ হাজার ভোটের ব্যবধানে এই আসনে নির্বাচিত হয়েছেন দেশসেরা এই টাইগার। প্রসঙ্গত, নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৭৮২ জন।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মাশরাফী বিন মোর্ত্তজা ছাড়াও এই আসনে নির্বাচন করা অন্যান্য প্রার্থীরা হলেন- ধানের শীষ প্রতীকে ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা: এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোট সমর্থিত মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত ফকির শওকত আলী।


একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages