একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরূল হুদার কাছে স্মারকলিপি দিয়েছে।----------------------------------------------------------------------------------------------
আজ বৃহস্পতিবার বিকেল ৩ টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে যান প্রতিনিধি দলের সদস্যরা।----------------------------------------------------------------------------------------------
স্মারকলিপিতে মোট আটটি দাবি তুলে ধরা হয়েছে। ঐক্যফ্রন্টের যে সাত নেতা ইসিতে যান তারা হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।----------------------------------------------------------------------------------------------
এর আগে বুধবার ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ইসিতে পাঠানো এক চিঠিতে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী জাতীয় ঐক্যফ্রন্টের ৩০০ প্রার্থী স্মারকলিপি দিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় নির্বাচন কমিশনে যাবেন।----------------------------------------------------------------------------------------------
তবে বৃহস্পতিবার দুপুরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে ঐক্যফ্রন্ট। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।----------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/এমএ----------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment