কুমিল্লায় অপরাধ প্রবণতা বৃদ্ধি! জুন মাসে ১৫ টি খুন,৫৮৯ টি অপরাধ সংঘটিত। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 July 2019

কুমিল্লায় অপরাধ প্রবণতা বৃদ্ধি! জুন মাসে ১৫ টি খুন,৫৮৯ টি অপরাধ সংঘটিত। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:>>>
সারাদেশে প্রশাসনের নানা রকমারি অভিযানের কর্মকান্ড অব্যহত।সারা দেশের ন্যায় কুমিল্লা জেলায় ও প্রশাসনের ধারাবাহিক কর্মকাণ্ড রয়েছে অব্যহত।
কিন্তু প্রশাসনের এমন কার্যকরি পদক্ষেপে ও কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত জুন মাসে জেলায় ১৫ টি খুন ৫৭ টি নারী ও শিশু নির্যাতনসহ পৌনে ছয়’শ ফৌজদারী অপরাধ সংঘটিত হয়।
(৭ জুলাই)রবিবার সকালে জেলা আইনশৃংখলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।
কুমিল্লা জেলা প্রশাসক মো:আবুল ফজল মীরের সভাপতিত্বে মাসিক আইনশৃংখলা কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকের সঞ্চালনায় জানানো হয় গত মে মাসের তুলনায় জুন মাসে কুমিল্লা জেলায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতি হয়।
জেলায় গত জুন মাসে ১৫ টি খুন,৫৭টি নারী ও শিশু নির্যাতনসহ মোট ৫শ ৮৯ টি অপরাধ রেকডভুক্ত হয়।মে মাসে জেলায় ১৫ টি খুনসহ ৫৫৭ টি অপরাধ সংঘটিত হয়।
এদিকে অপরাধ প্রবণতা বৃদ্ধি প্রসঙ্গে সভায় উপস্থিত কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) দায়িত্বরত মো:আবদুল্লাহ্ আল মামুন জানান, গত মাসে খুনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে বেশীরভাগই পারিবারিক দ্বন্দ্বের জেরে সংগঠিত হয়েছে।
আসামিরাও ধরা পড়ছে। তবে কিছু খুনের ঘটনা ঘটেছে সে খুনের ঘটনা যেন পূনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে জেলা পুলিশ সোচ্চার রয়েছে।সম্প্রতি কুমিল্লায় কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়া এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে মো:আবদুল্লাহ্ আল মামুন বলেন, পুলিশের তরফ থেকে কিশোর অপরাধ দমনে সব রকম কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তবে কিশোর অপরাধ দমনে অভিভাবক-জনপ্রতিনিধিরা ভূমিকা না রাখলে পুলিশের পক্ষে এমন অপরাধ নির্মূল করা সম্ভব নয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা:মুজিবুর রহমান,কৃষকলীগ নেতা আলহাজ ওমর ফারুকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতা-সরকারি দফতরের প্রতিনিধিবৃন্দ।
সভা শেষে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদে দ্বিতীয়বারের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় অ্যাড.আমিনুল ইসলাম টুটুলকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages