![]() |
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জে লতা (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে। লতা ঐ এলাকার রাজিব মাঝির স্ত্রী এবং বারুয়াখালী ইউনিয়নের বড় কাউনিয়াকান্দি গ্রামের রতন সিদ্ধার মেয়ে।
এ ঘটনায় পুলিশ রাজিব মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্বশুড় বাড়ির লোকজনের সাথে লতার তর্ক বিতর্ক হলে প্রতিবেশিদের সহযোগীতায় তা মিমাংশা হয়।
রাত ৯টায় লতা ঘরের দড়জা বন্ধ করে গলায় কাপুড় পেঁচিয়ে আত্মাহত্যার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগীতায় লতাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লতাকে মৃত ঘোষণা করে।
নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মুন্সি আশিকুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment