![]() |
ডাঃ মোঃ হাফিজুর রহমান (পান্না), রাজশাহী:>>>
রাজশাহীতে আমের ক্যারেট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বোয়ালিয়া পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে নগীর শিরোইল বাস টার্মিনাল এলাকা থেকে ফেনসিডিলসহ রাবিক আলীকে (৩৩) গ্রেপ্তার করা হয়।
বোয়ালিয়া মডেল থানার সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ শিরোইল বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়।
এ সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রাকে তল্লাশী করা হয়। তল্লাশীর সময় ট্রাকের সিটে বসে থাকা এক ব্যক্তির আমের ক্যারেটে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে রাকিবকে গ্রেপ্তার করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment