বেলকুচিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬ জনকে জরিমানা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 5 April 2021

বেলকুচিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬ জনকে জরিমানা

সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 

সিরাজগঞ্জ বেলকুচিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ১ ব্যবসায়ীকে ও মাস্ক না পড়ায় অভিযান চালিয়ে  ৫ জনকে জরিমানা করছেন ভ্রাম্যমান আদালত। করোনা সংক্রমণ রোধে জনসচেতনা সৃষ্টিতে সোমবার (৫ এপ্রিল) সকালে মুকুন্দগাঁতী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযান পরিচালনাকালে  উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের  এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট সহকারি কমিশনার ভূমি রবিন শীষ, বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রিট সহকারী কমিশনার (ভূমি) রবিন শীষ বলেন, আমাদের এ অভিযান চলমান থাকবে। জরিমানা করাটা আমাদের উদ্দেশ্য নয়, আপনারা সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন এতে করে আপনারাই সুস্থ থাকবেন । কোন ব্যক্তি প্রতিষ্ঠান এই লকডাউনের আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages