তানোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে বেধড়ক মারধর, ৫ লাখ টাকা ছিনতাই - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 28 April 2025

তানোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে বেধড়ক মারধর, ৫ লাখ টাকা ছিনতাই

সাইদ সাজু, তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে বেধড়ক মারধর করে নাক ফাটিয়ে গুরুতর আহত করার পর তার কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় তানোর উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের চমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (২৮ এপ্রিল) দুপুরে মাসিন্দা গ্রামের আজিদ (৫৫) সহ ৬ জনকে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের আলতাফ হোসেনের পুত্র আহসান হাবিব রিপনের সাথে একই গ্রামের আজিদ ও তার পরিবারের পূর্ব থেকেই শত্রুতা চলছিল।

রোববার সন্ধ্যায় রিপন তার মালিক গোদাগাড়ী ও বাগমারার দুটি পেট্রোল পাম্পের মালিক মিজানুর রহমান মিন্টুর তানোর চকপাড়াস্থ বাড়ি থেকে ৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে গোদাগাড়ীর উদ্দেশ্যে রওনা দেন।

চকপাড়া এলাকা পেরিয়ে সরিসা কুড়ি পুকুরের নিকট পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আজিদ, তার ছেলে টমাসসহ ৬-৭ জন লাঠি, সোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রিপনের ওপর অতর্কিত হামলা চালায়।

তারা রিপনকে বেধড়ক মারধর করে তার নাক ফাটিয়ে দেয় এবং তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অচেতন রিপনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
পেট্রোল পাম্পের মালিক মিজানুর রহমান মিন্টু বলেন, "রিপন আমার পাম্পে কর্মরত এবং সবসময় আমার সাথে থাকে। রোববার বিকেলে আমি নিজে রিপনের হাতে ৫ লাখ টাকা দিয়ে গোদাগাড়ী পাম্পে পাঠাই। পরে শুনি, পথে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে গিয়ে দেখি, রিপন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।" তিনি আরও বলেন, "রিপন ও আসামিদের মধ্যে পূর্ব শত্রুতার প্রকৃত কারণ আমার জানা নেই।"

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান,
"
আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages