হাটহাজারী ও কর্ণফুলীতে নতুন হাসপাতাল, কালুরঘাটে ডেন্টাল কলেজ নির্মাণের পরিকল্পনা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 14 May 2025

হাটহাজারী ও কর্ণফুলীতে নতুন হাসপাতাল, কালুরঘাটে ডেন্টাল কলেজ নির্মাণের পরিকল্পনা

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় দুটি নতুন হাসপাতাল এবং কালুরঘাট এলাকায় একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত “চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন ও অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক উন্নয়ন” বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর রোগীর অতিরিক্ত চাপ নিয়ে প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “হাসপাতালে ধারণক্ষমতা ২২০০ হলেও প্রায় ৫ হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। এমনকি ফ্লোরে, এমনকি টয়লেটের পাশেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এই পরিস্থিতি বিবেচনায় হাটহাজারী ও কর্ণফুলীতে নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “হাটহাজারী হাসপাতাল রাঙামাটি ও কাপ্তাইয়ের আশপাশের রোগীদের জন্য সহায়ক হবে। আর কর্ণফুলী হাসপাতাল পটিয়া, সাতকানিয়া ও চন্দনাইশ অঞ্চলের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করবে।”

এসময় তিনি জানান, চট্টগ্রামে এখনো কোনো ডেন্টাল কলেজ ও হাসপাতাল না থাকায় কালুরঘাটে একটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা প্রতিনিধি চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages