একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ জামায়েতে ইসলামের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেছেন বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রামদাশ মুন্সির হাট-স্থ বাঁশখালী মা-শিশু ও জেনারেল হাসপাতাল-এর সামনে ইউনিয়নবাসীর উদ্যোগে তাৎক্ষণিকভাবে এ শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নবনির্বাচিত সাংসদের প্রতি সমর্থন, আস্থা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন। তারা এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।




No comments:
Post a Comment