চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 13 February 2026

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে চারজন জামানত হারিয়েছেন। মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের (১২. শতাংশ) কম ভোট পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে।

জামানত হারানো প্রার্থীরা- নির্বাচনী বিধান অনুযায়ী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় যাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে, তাঁরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ রুহুল্লাহ - হাজার ৯৭৮ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত চেয়ার প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মালেক - ৮১১ ভোট। গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মো. আরিফুল হক - ২৪১ ভোট। বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী এহছানুল হক - ১০৪ ভোট। ভোটের হিসাবে দেখা যায়, চার প্রার্থীর প্রাপ্ত ভোট মোট বৈধ ভোটের তুলনায় খুবই সামান্য, ফলে তাঁরা জামানত রক্ষা করতে ব্যর্থ হন।

অন্যদিকে, আসনে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি পেয়েছেন ৮৯ হাজার ৯৬০ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট, যা তাঁকে জামানত রক্ষায় সক্ষম করেছে।

বাঁশখালী আসনে মোট ভোটার ছিলেন লাখ হাজার ৫৫৯ জন। ১১২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এসব ফলাফল বেসরকারি; চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages