বাঁশখালীতে মাছের ঘেরকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি: নিহত ১, আহত অন্তত ৮ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 1 August 2026

বাঁশখালীতে মাছের ঘেরকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি: নিহত ১, আহত অন্তত ৮

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

বাঁশখালীর সরল ইউনিয়নে মাছের ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় জিল্লুর রহমান (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনায় উভয় পক্ষের অন্তত - জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের নম্বর ওয়ার্ডের বঙ্গোপসাগর তীরবর্তী বেড়িবাঁধসংলগ্ন প্যারাকাটা ঘোনা (নতুন ঘোনা) এলাকায় ঘটনা ঘটে।

নিহত জিল্লুর রহমান উপজেলার সরল ইউনিয়নের নম্বর ওয়ার্ডের লব্বুইত্যারো বাড়ির আব্দুল আলীমের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি মনসুর গ্রুপের সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরল ইউনিয়নে মনসুর আলম গ্রুপ কবির গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে লবণ মাঠ মাছের ঘেরের দখল নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে দফায় দফায় সংঘর্ষেরও ঘটনা ঘটে।

ঘটনায় মো. মহিউদ্দিন, কায়সার, আবছার, বেলাল এনামুলসহ উভয় পক্ষের অন্তত - জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মনসুর গ্রুপের পক্ষের কাইয়ুম চৌধুরী অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কবির গ্রুপের লোকজন মাছের ঘেরে অবস্থানরত তাদের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মাছের প্রজেক্টকর্মী জিল্লুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও কয়েকজন গুলিবিদ্ধ আহত হন।

অন্যদিকে কবির গ্রুপের পক্ষের এমদাদুল্লাহ দাবি করেন, গভীর রাতে মনসুর গ্রুপের লোকজন তাদের মাছের ঘেরে গিয়ে প্রথমে গুলি চালায়। এতে প্রজেক্টকর্মী মো. মহিউদ্দিনসহ অন্তত চারজন আহত হন। গুরুতর আহত মহিউদ্দিনকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বলে তিনি দাবি করেন। এছাড়া অন্যান্য আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, মাছের ঘের দখলকে কেন্দ্র করে সরল ইউনিয়নে কবির গ্রুপ মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সেই বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের গ্রেপ্তার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ টিম অভিযান চালাচ্ছে। অভিযানের সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হলেও সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া শনিবার স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে এজাহার পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।


No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages