মাতারবাড়ী পরিদর্শন শেষে বাঁশখালীতে প্রধানমন্ত্রী, বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচি - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 9 August 2026

মাতারবাড়ী পরিদর্শন শেষে বাঁশখালীতে প্রধানমন্ত্রী, বন্যাদুর্গতদের পুনর্বাসন কর্মসূচি

একুশে মিডিয়া, নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন শেষে চট্টগ্রামের বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ( আগস্ট) বেলা সোয়া ১টার দিকে কক্সবাজারের মহেশখালী থেকে হেলিকপ্টারে করে বাঁশখালীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সময় উপজেলার বাহারছড়া সমুদ্রপাড়ে তাকে স্বাগত জানাতে জড়ো হওয়া মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উচ্ছ্বাস দেখা যায়।

বাহারছড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সময় তিনি ত্রাণ পুনর্বাসন সহায়তা বিতরণের পাশাপাশি ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন নির্মিত ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় যাবেন। সেখানে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় জেলা পর্যায়ের প্রায় ৫০ জন নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।

এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তিনি।

হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণে সহায়তা হিসেবে এক লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচিও রয়েছে।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে জানা গেছে, সভায় নগর, উত্তর দক্ষিণ জেলা বিএনপি এবং ১১টি অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৫৫০ থেকে ৬০০ নেতা অংশ নেবেন।

সভায় দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শেষে রোববার রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages