ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬৪-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 20 July 2018

ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬৪-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, সাতক্ষীরা রিপোর্ট:

সাতক্ষীরা জেলায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী চলমান অভিযানে ০৮ জন মাদক ব্যবসায়ী ও জেলার আশাশুনি উপজেলা বিএনপির সভাপতি ও কূল্যা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ ৬৪ জন অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে জেলা পুলিশ।এ সময় ইয়াবা ,ফেন্সিডিলসসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (২০ জুলাই) সকাল পযর্ন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে নাশকতা, রাষ্ট্রদোহী মামলাসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা ০৯ জন, তালা থানা ০৪ জন, কালিগঞ্জ থানা ০৮ জন, শ্যামনগর থানা ০৯ জন, আশাশুনি থানা ০৬ জন, দেবহাটা থানা ০৩ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ০৩ জনকে আটক করেছে।
তিনি আরও বলেন, পরবর্তী কর্ম দিবসে আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে। একুশে মিডিয়া।’

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages