বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসাইন চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 14 May 2026

বাঁশখালীতে বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসাইন চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

একুশে মিডিয়া, নিজস্ব সংবাদদাতা:

বাঁশখালীর বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসাইন চৌধুরী (৭৫) গত বুধবার (১৩ মে) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলার রায়ছটা জামে মসজিদ সংলগ্ন মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। সময় গার্ড অব অনার প্রদান করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নামাজে জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সময় এলাকাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। স্থানীয়রা বলেন, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসাইন চৌধুরী ছিলেন একজন সজ্জন, দেশপ্রেমিক সম্মানিত ব্যক্তি। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages