নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগীতা-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 August 2018

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগীতা-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার, (নবাবগঞ্জে) প্রতিনিধি:
ঢাকা জেলাধীন নবাবগঞ্জ উপজেলায় ইছামতি নদীতে নৌকাবাইচ সম্পন্ন হয়েছে শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা নদীতে নবারুন সংঘের কর্তৃক আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগীতায় নবাবগঞ্জ।।”।
দোহার ও পার্শ্ববর্তী মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলা থেকে ১৮/২০টি নৌকা অংশ নেয়। গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য বাইচ দেখতে ইছামতি নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ সমবেত হয়।।”।
ইঞ্জিনচালিত ও পানসি নৌকা নিয়ে নদীতেও ছিল মানুষের সরব উপস্থিতি। কোনো কোনো নৌকায় উচ্চ শব্দে বাজছিল গান।।”।
দর্শকের টান টান উত্তেজনার মধ্যেই বাইচের নৌকার মাঝিরা হাঁক দিলেন হেঁইয়ো রে হেঁইয়ো। দর্শকদের হর্ষধ্বনি আর হাততালি বাড়তি উৎসাহ যোগায় নৌকাগুলোকে।।”।
বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় বাইচ।।”।
এ উপলক্ষে নদীপাড়ে বসে গ্রাম্যমেলা। দেওতলা নবারুন সংঘের সভাপতি মো. মাসুদ মোল্লা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা তাহের খান। আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাশিম মোল্লা প্রমূখ। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages