![]() |
কিন্তু সেই প্রস্তাবে তিনি রাজি না হওয়ায় তাকে এ মামলার আসামি করা হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এই জঙ্গি সংগঠনের কার্যক্রম সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বাবরের সময় নিষিদ্ধ করা হয়। তার আমলেই মুফতি হান্নানকে গ্রেপ্তার করে চার্জশিটও দাখিল করা হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।।”।
তিনি বলেন, মামলাটিতে প্রথম চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ফজলুল কবির। তিনি তদন্ত করে বাবর সম্পর্কে কিছুই পেলেন না। আর কাহার আকন্দ সাহেব তদন্তে নেমেই বাবরের নাম পেয়ে গেলেন।।”।
পরে তিনি সাংবাদিকদের বলেন, বাবর সাহেবের বিরুদ্ধে তদন্তকারি কর্মকর্তা কথিত হাওয়া ভবন ও ধানমন্ডির আব্দুস সালাম পিন্টুর সরকারি বাস ভবনের কথা বলেছেন। এখন রাষ্ট্রপক্ষকে প্রমাণ করতে হবে ষড়যন্ত্র হয়েছিল এবং সেখানে বাবরের উপস্থিতি ছিল।।”।
এদিকে মামলার কার্যক্রম শেষে বিচারক শাহেদ নূর উদ্দিন বলেন, আপনারা (আসামিপক্ষের আইনজীবী) সার্বিকভাবে যুক্তি উপস্থাপন করবেন। আইনগত যুক্তি উপস্থাপন যেন সার্বিক হয় সে বিষয়টি লক্ষ্য রাখবেন।।”।
এখন আইনগত বিষয়ে বাবরসহ অন্যান্য আসামি ও রাষ্ট্রপক্ষে পরবর্তী ধার্য তারিখে যুক্তি উপস্থাপন হবে। যা শেষ হলেই ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন ঠিক করবেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment