![]() |
| ফাইল ফটো। |
একুশে মিডিয়া, শিমুল দেব, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন এলাকার শাহ্ আমানত সেতু সড়ক (নতুন ব্রীজ) রুডে বাস ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুই জন নিহত হয়েছে।
এঘটনায় আহত হয়েছে আরো চারজন।নিহত সিএনজি চালকের নাম মোহাম্মদ জামাল(৪০)। নিহত নারীর নাম পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার(৩০আগষ্ট) সকাল সোয়া ৮টার দিকে পুরাতন বাকলিয়া থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার একুশে মিডিয়াকে বলেন, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। আহত চারজনকে মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত নারী ও আহতরা সবাই একই পরিবারের সদস্য।




No comments:
Post a Comment