![]() |
| চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্য রাখছেন নেত্রীবৃন্দ |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল সোমবার বিকাল ৪টায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি দিলোয়ারা ইউসুফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিতের পরিচালনায় অনুষ্ঠিত হয়।।”।
শুরুতে গ্রেনেড হামলায় নিহত আইভী রহমানসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।।”।
এতে বক্তব্য রাখেন সহ সভাপতি রুমানা নাসরিন, রওশন আরা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক লিপি আজাদ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা হামিদা বেগম, জাহান আরা নাজনীন, তথ্য ও গবেষণা সম্পাদক মনোয়ারা বেগম, সদস্য নুর নাহার, নীলিমা বড়ুয়া, ফরিদা বেগম নাজমা, হালিমা বেগম, এড. লক্ষী রানী চক্রবর্তী, জাহেদা আমীন, রাশেদা ইয়াসমিন, আখলিমা মারুফ প্রমুুখ।।”।
বক্তারা বলেন, অবিলম্বে গ্রেনেড হামলাকারীদের বিচার ও ফাসির রায় কার্যকর করে জাতিকে কলঙ্ক মুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment