![]() |
একুশে মিডিয়া, চট্টগ্রাম রিপোর্ট:
অজ্ঞাত রোগে ৪ শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম উত্তর জেলাধীন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিমে সোনাই ত্রিপুরা পল্লিতে!।”।
তন্মধ্যে একই পরিবারের তিন শিশুও রয়েছে। মারা যাওয়া ৪ শিশুর মধ্যে গত মঙ্গলবার ২ জন, গত শুক্রবার ১ জন এবং গতকাল রোববার ১ শিশুর মৃত্যু হয়।।”।
অজ্ঞাত রোগে নিহতরা হলো, ত্রিপুরা পল্লি এলাকার সাম কুমার ত্রিপুরার তিন শিশুসন্তান অন্য বালা ত্রিপুরা (৪), অন্ত রায় ত্রিপুরা (৫), শাম্য রায় (২) ও একই এলাকার রমেশ চাকমার মেয়ে শিমুনী ত্রিপুরা (৩)।।”।
স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন গতকাল ওই এলাকা পরিদর্শন করে অজ্ঞাত রোগে আক্রান্ত আরো মোট ২২ জনকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।।”।
তাদের মধ্যে ৩ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।।”।
তাদেরকে গত রাত সাড়ে দশটার দিকে ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।।”।
গত মঙ্গলবার উপজেলার ফরহাদাবাদ ইউপির পশ্চিমে পাহাড়ের সোনাই ত্রিপুরা পল্লিতে অজ্ঞাত রোগে শিমুনী ত্রিপুরা (৩) ও অন্তরায় (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।।”।
এই ঘটনার কয়েকদিন পর গত শুক্রবার অজ্ঞাত একই রোগে শাম্য রায় (২) নামে আরো এক শিশুর মৃত্যু হয়।।”।
সর্বশেষ গতকাল রোববার দুপুরের দিকে ওই অজ্ঞাত রোগে অন্যবালা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।।”।
এ ঘটনার খবর পেয়ে হাটহাজারী স্বাস্থ কমপ্লেক্সের প্রধান ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন একটি মেডিক্যাল টিম নিয়ে ত্রিপুরা পল্লিতে গিয়ে ঘটনাস’ল পরির্দশন করেন।।”।
অজ্ঞাত রোগে আক্রান্ত মোট ২২ শিশুকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসা হয়।।”।
হাসপাতালে ভর্তি ২২ শিশুর মধ্যে ৩ শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।।”।
এ ঘটনার পর পর সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীসহ স্বাস’্য কর্মকর্তারা হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করেন।।”।
অজ্ঞাত রোগে আক্রান্তের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ওই এলাকার জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।।”।
হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন বলেন, সোনাই ত্রিপুরা পল্লিতে অজ্ঞাত এক ভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েকদিনে ৪ শিশুর মৃত্যু হয়েছে।।”।
খবর পেয়ে আমরা মেডিক্যাল টিম নিয়ে ওই এলাকায় গিয়ে ২২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করিয়েছি। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো বলেন, এটি এক ধরনের ভাইরাস।।”।
এই রোগটিতে প্রথমে খিচুনি দিয়ে শরীরে জ্বর আসে। পরে সারা শরীর ব্যাথা করে এবং গায়ে ছোট ছোট গুটি উঠে।।”।
রোগটি শনাক্ত করার জন্য আক্রান্ত রোগীদের কাছ থেকে রক্ত নিয়ে পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে। পরীক্ষার পর জানা যাবে এটি কি রোগ বা কি ধরনের ভাইরাস।।”।
সোনাই ত্রিপুরা পল্লিতে গত মঙ্গলবার অজ্ঞাত রোগে শিমুনী ত্রিপুরার (৩) মৃত্যুর পর একই রোগে আক্তান্ত গোপাল চাকমা (২), সোনালী চাকমা (৩) ও ম্যানশ্যন চাকমা (৫)কে আশঙ্কাজন অবস্থা হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।।”।
এরা ৪ জনই সোনাই ত্রিপুরা পাড়ার রমেশ চাকমার সন্তান। হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান ডাঃ আবু সৈয়দ মো. ইমতিয়াজ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।।”।
নিহত শিমুনী ত্রিপুরা ও অজ্ঞাত একই রোগে আক্রান্ত ৩ জনের পিতা রমেশ চাকমা বলেন, আমরা ফরহাদাবাদ ইউপির পাহাড়ি এলাকায় বসবাস করি। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment