দুই যাত্রীবাহি বাসের ধাক্কা-ধাক্কি, নিহত ২ জন অন্তত ১৫ জন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 September 2018

দুই যাত্রীবাহি বাসের ধাক্কা-ধাক্কি, নিহত ২ জন অন্তত ১৫ জন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রংপুর বিপোর্ট:

বদরগঞ্জ রোড থেকে বের হয়ে পীরগঞ্জ ভেন্ডাবাড়ি দিয়ে নবাবগঞ্জ যাওয়ার উদ্দেশে টার্মিনাল মোড়ে ঘুরাচ্ছিল এমকে পরিবহনের একটি বাস। ঠিক তখনি গাইবান্ধাগামী মায়ের আশির্বাদ পরিবহন এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নারীসহ দুজন নিহত হয়। আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।।”।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।।”।
নিহতরা হলেন- গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা বেগম (৫৫)। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার আফজালপুর গ্রামে। অপর জন যোগেশ চন্দ্রের পুত্র দুলাল চন্দ্র (৪৫)। তার বাড়ি রংপুর নগরীর বড়বাড়ি হিন্দু পাড়ায়।।”।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, এমকে পরিবহনের (রংপুর-জ ০৪-০০৩১) চালক বদরগঞ্জ রোড থেকে বের হয়ে পীরগঞ্জ ভেন্ডাবাড়ি দিয়ে নবাবগঞ্জ যাওয়ার উদ্দেশে টার্মিনাল মোড়ে গাড়িটি ঘুরিয়ে নিচ্ছিলেন।।”।
এ সময় বেপরোয়া গতিতে আসা গাইবান্ধাগামী মায়ের আশির্বাদ পরিবহন (ঢাকা মেট্রো-জ ১৪-১০৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে এমকে পরিবহনকে ধাক্কা দেয়। মুহূর্তেই এমকে পরিবহনের গাড়িটি দুমড়ে-মুচড়ে উল্টো যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ দুই পথচারী মারা যান। আহত হন অন্তত ১৫ জন বাস যাত্রী।।”।
ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ১৫ জনের মধ্যে ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তারা মাথায় ও হাতে-পায়ে আঘাত পেয়েছেন। অন্যরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।।”।
বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। আহতদের রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাস দুটি পুলিশ জব্দ করেছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages