একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন মোড়ল (৪৪) ও মোঃ সাইফুল আহাম্মেদ রাজন (৩০) নামে দুই মাদক ব্যবসায়ী আটক করে।।”।
রিপন দোহার উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকার মোঃ আতিয়ার মোড়ল ও রাজন একই ইউনিয়নের মেঘুলা গ্রামের মোঃ সাইদুর রহমানের পুত্র।।”।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজ্জাদুর রহমানের নেতৃত্বে উপজেলার মেঘুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়র পিছনে পোল্ট্রি ফার্ম সংলগ্ন টিনশেট ঘরে অভিযান পরিচালনা করে মো: রিপন মোড়ল ও মো: সাইফুল আহম্মেদ রাজন নমে দুই ব্যক্তিকে আটক করে।।”।
আটককৃত দুই জনের দেহ তল্লাশি ৫১০ পুরিয়া হেরোইন ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।।”।
এই বিষয়ে দোহার থানা ওসি সাজ্জাদুর রহমান বলে, তাদের নামে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা তদন্তাধীন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment