![]() |
একুশে মিডিয়া, মোঃ শাহরিয়ার কবির আকন্দ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এর সেমিফাইনাল খেলা ১৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজকের খেলায় যে দল দুটি মুখোমুখি হয়েছিলেন ১ নং কিশোরগাড়ী বনাম ২ নং হোসেনপুর ইউনিয়ন।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কেউ গোল করতে না পারায় উভয়ের সম্মতিতে শেষে ট্রাই বিকারের মাধ্যমে ২ নং হোসেনপুর ইউনিয়ন কিশোরগাড়ীকে পরাজিত করে ফাইনালে যাওয়া নিশ্চিত করে।
আগামীকাল দুপুর দু' টায় উক্ত মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী কাল ১৫ সেপ্টেম্বর যে দল দুটি মুখোমুখি হবে পলাশবাড়ী সদর বনাম হোসেনপুর ইউনিয়ন।
আজকের খেলায় উপস্থিত ছিলেন ,উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফ হোসেন , উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপডি, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ন- সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ, সাংবাদিক রাজ্জাক, আসলাম, আশরাফুজ্জামান, ফজলার রহমান ও উপজেলার ক্রীড়া সংস্থার বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। একুশে মিডিয়া।”।




No comments:
Post a Comment