ময়মনসিংহ থেকে যাত্রা শুরু হল ড্যান কেক ডেজার্ট জিনিয়াস আঞ্চলিক বাছাইপর্ব-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 September 2018

ময়মনসিংহ থেকে যাত্রা শুরু হল ড্যান কেক ডেজার্ট জিনিয়াস আঞ্চলিক বাছাইপর্ব-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, শফিউর রহমান সেলিম, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ বিভাগের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো দেশব্যাপী চলমান ড্যান কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮- এর আঞ্চলিক বাছাইপর্ব।।”।

প্রতিযোগিতায় ময়মনসিংহ সহ পার্শ্ববর্তী জেলার প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত ৫০ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপের মাধ্যমে ৩ জনকে ইয়েস কার্ড দিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে দেশের আরো ৮টি শহরে আঞ্চলিক বাছাইপর্ব শেষে স্টুডিও রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে।।”।

প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ড্যান কেকের চীফ অপারেটিং অফিসার জনাব ফিরোজ আহমেদ, হেড অব মার্কেটিং জনাব মিনহাজ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।।”।
ড্যান কেক-এর চীফ অপারেটিং অফিসার জনাব ফিরোজ আহমেদ বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা এবং তাদের তৈরি বিভিন্ন ডেজার্ট-এর স্বাদ উপভোগ করে আমি মুগ্ধ। আশা করছি প্রতিযোগিতা শেষে আমরা দেশকে দারুন কিছু ডেজার্ট জিনিয়াস উপহার দিতে পারবো ।।”।

হেড অব মার্কেটিং জনাব মিনহাজ হোসেন প্রতিযোগিতার পরবর্তী ধাপসমূহ সম্পর্কে নির্বাচিত প্রতিযোগীদের অবহিত করেন। তিনি জানান, দেশব্যাপী চলমান এই আঞ্চলিক বাছাইপর্ব শেষে নির্বাচিত ২৫জনকে নিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ড টি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সবশেষে তাদের মধ্য থেকে ৩জন বিজয়ী নির্বাচন করা হবে, যাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার।।”।
প্রথমস্থান অধিকারী পাবেন একজন সঙ্গীসহ ডেনমার্ক ঘুরে আসার সুযোগ। তিনি আরও জানান ময়মনসিংহের পর ডেন কেকের পরবর্তী বাছাইপর্ব অনুষ্ঠিত হবে বগুড়াতে।।”।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন নাদিম সরকার ও আঞ্জুমানদ সেতু। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages