সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক বোঝাই চোরাই তেল জব্দ, আটক ৩: র‌্যাব-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 14 September 2018

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক বোঝাই চোরাই তেল জব্দ, আটক ৩: র‌্যাব-একুশে মিডিয়া



একুশে মিডিয়া, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলাধীন সলঙ্গার থানার ধোপাকান্দিতে সিরাজগঞ্জ র‍্যাব ১২ এর অভিযানে ট্রাক বোঝাই চোরাই সয়াবিন তেল ও ডিজেল সহ ৩ জন আটক হয়েছে।।”।
আটককৃতরা হলো সলঙ্গা থানার রতনকান্দি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শাকিব শেখ (২০), বগুড়ার দুপচাঁচিয়ার সরঞ্জাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে বেলাল হোসেন (৩০) এবং ধোপাকান্দি গ্রামের সোনাউল্লার ছেলে রফিজ উদ্দিন (৫০)। উল্লেখিত তিন জন সহ চোরাই সয়াবিন তেল ও ডিজেলবাহী ট্রাকটি জব্দ করা হয়।।”।
সিরাজগঞ্জ র‌্যাব ১২ সুত্রে জানা যায় যে, একটি চোরাকারবারি চক্র দীর্ঘ দিন ধরে চোরাই ভেজাল তেলের কারবার করে আসছিল।।”।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে ধোপাকান্দির হানিফ হাইওয়ে হোটেলের পশ্চিম পাশে এলাকার তেল ব্যবসায়ী শফিকুল ইসলামের তেলের দোকানের সামনে ট্রাকটি অবস্থান করে। তখন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার হুমায়ন কবীরের নেতৃত্বে র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালায় এবং ৬০টি ড্রাম বোঝাই ১১ হাজার ১৬০ লিটার চোরাই সয়াবিন পতেল, ২০০ লিটার ডিজেল সহ তাদের হাতে-নাতে আটক করা হয়। এবং এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। একুশে মিডিয়া।”।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages