ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত১ আহত ৫-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 5 October 2018

ফরিদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত১ আহত ৫-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ফরিদ পুর রিপোর্ট:
ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সৈয়দ নাজিম আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
উপজেলার জয়পাশা গ্রামে শুক্রবার সকাল আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজিমের বাড়ি জয়পাশা গ্রামেই।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, এলাকার আধিপত্য নিয়ে বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুর রহমান বাশারের অনুসারীদের সঙ্গে উপজেলার চরমেশ্বরী ইউনিয়নের সাবেক সদস্য আবু সাইদের লোকজনের বিরোধ চলছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান তিনি। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages