দোহারে হাট -বাজারে অভিযান ও মোবাইল কোর্ট-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 October 2018

দোহারে হাট -বাজারে অভিযান ও মোবাইল কোর্ট-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
ঢাকার দোহারে উপজেলা মৎস্য বিভাগ ও দোহার থানা পুলিশ যৌথ উদ্যোগে বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেছেন। এ অভিযান ২৮ শে অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।
সারাদেশে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যস্ত ২২ দিন মা ইলিশ শিকার সরকার নিষেধাজ্ঞা জারি করায় দোহার উপজেলা মৎস্য বিভাগ ও দোহার থানা পুলিশ রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেছেন। উপজেলার সুতার পাড়ার ইউনিয়নের হলের বাজার আড়ৎ ও কুসুমহাটি ইউনিয়নের মৈনট ঘাট আড়তে অভিযান চালিয়ে পাঁচ কেজি মা ইলিশ জব্দ করে। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলে, আমাদের এ অভিযান আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। অভিযানে উপস্থিত ছিলেন ইউএনও আফরোজা আক্তার রিবা, মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া ও ওসি মোঃ সাজ্জাদ হোসেন প্রমূখ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages