![]() |
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন এলাকা থেকে ভারতে পাচারের সময় সাইফুল ইসলাম রাজীব (৩৪) নামে এক পাসপোর্ট যাত্রীকে ( ২শ গ্রাম ওজনের) ০২ টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা
আটক সাইফুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে। তার পাসপোর্ট নং বিএ-০২২৭৮৪৫ ।
০৮/১০/১৮ইং সোমবার সকাল ১০.৩০ মিনিটের সময় সে আটক হয়,তার ব্যাকেজ থেকে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানা যায়, স্বর্ণ পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিলো। বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই যাত্রীকে আটক করা হয়। তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি প্রথমে সে অস্বীকার করলেও পরবর্তীতে তার ব্যাকেজ তল্লাশি করে ০২ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা।





No comments:
Post a Comment