দোহারে নাজমুল হুদার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

দোহারে নাজমুল হুদার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
সাবেক যোগাযোগ মন্ত্রী ও বর্তমান তৃনমূল বিএনপি এর চেয়ারম্যান নাজমুল হুদার বিরুদ্ধে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নাগরিক ফোরামের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
নাজমুল হুদার অপসারণ ও দোহার-নবাবগঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা দাবি করে বিক্ষোভ মিছিলটি উপজেলার লটাখোলা নতুন বাজার মোড় থেকে শুরু করে উপজেলা মূল সড়ক গুলো প্রদক্ষিণ করে নাজমুল হুদার বিচার দাবি করা হয়৷
কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে এ সময় বিক্ষুব্ধ জনতার কণ্ঠে “বিচার চাই বিচার চাই, নাজমুল হুদার বিচার চাই”, সহ বিভিন্ন স্লোগানে চারিপাশ স্তম্ভিত ছিলো।
ঢাকা -১ আসনের এম.পি. ও জাতীয় পার্টির সংসদ সদস্য সালমা ইসলামের বিরুদ্ধে করা মানহানিকর বক্তব্যের ও অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানায়। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা নাজমুল হুদার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনে জুতা ও লাঠি মেরে তাকে পরিত্যাগ করে। পরে তার ছবিতে আগুন দিয়ে প্রতিবাদ সভা করে।
উপস্থিত বিক্ষুব্ধ জন্তা অবিলম্বে সালমা ইসলামের বিরুদ্ধে করা এ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেত্রীবৃন্দ সহ সকল শ্রেনীপেশার জনগন। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages