ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ভোলায় আটক যুবক-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় ভোলায় আটক যুবক-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এম.এ হাসনাইন হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় ভোলা'র বোরহানউদ্দিন থানার কর্মকর্তাগন মামুদুল হাসান ইমরান নামক (২০)কে আটক করে থানায় হেফাজত করেন। 
সূত্রে জানাযায়, মামুদুল হাসান ইমরান ভোলা'র বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মিলনের ছেলে। সে তার সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ (facebook) এ Mamudul Hasan Imran নামক আইডিতে অনেক দিন যাবত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজেবাজে পোষ্ট সহ নানান সমালোচনা করতে শুরুকরে। ফলে এ সকল পোষ্ট উপজেলা কর্তৃক সকল নেতা কর্মিদের চোখে পরে।
বিশেষ করে উপজেলা ছাত্রলীগ'র সাবেক সফল সভাপতি এজি মাইনুল হাসান এগুলো দেখে টবগী ইউনিয়নের সফল চেয়ারম্যান ও বোরহানউদ্দিন প্রেসক্লাব'র সভাপতি জনাব কামরুল আহ্সান চৌধুরী'কে  বিষয়াদি সম্পর্কে জানালে তিনি গত কাল রাত ১টার দিকে বোরহানউদ্দিন থানার কর্মকর্তাগন সহ ইউনিয়নের মেম্বার ও গ্রাম পুলিশের সহযোগিতায় ইমরান কে এরেস্ট করিয়ে থানায় হস্তান্তর করান। 
এ সময় উপস্থিত ছিলেন টবগী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সফল সভাপতি জনাব বাহার চৌধুরী। 
থানা সূত্রে,তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়। একুশে মিডিয়া।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages