ভোলায় দূর্গাপূজা ঘিরে চলছে প্রতিমা ও মন্ডপে সাজসজ্জার আমেজ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 9 October 2018

ভোলায় দূর্গাপূজা ঘিরে চলছে প্রতিমা ও মন্ডপে সাজসজ্জার আমেজ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, মোঃ আরিয়ান আরিফ, বিশেষ প্রতিবেদক-ভোলা:
আগমনী বার্তা নিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বা দূর্গোৎসব। মহালয়ার মধ্যদিয়ে দেবী দুর্গার আগমন ঘটেবে মর্তলোকে।
এবছর ভোলার ১০৭টি মন্ডপে এ বছর শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হবে। জেলার বিভিন্ন  মন্ডপে চলছে প্রতিমা রং তুলির কাজ। উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপনের লক্ষ্যে ইতমধ্যে সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। মন্দিরগুলোতে ডেকারেটর, গেইট নির্মান এবং প্রতিমা সাজানোসহ আনুসাঙ্গিক কাজ নিয়ে ব্যবস্থা সময় পার করছেন মন্দির কর্তৃপক্ষ। চারিদকে  যেন আগ্রহের কমতি নেই। প্রতিমা তৈরী শিল্পীরা রাত দিন কাজ করছেন। পূজার দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততই যেন ব্যস্ততা বেড়েই চলছে।
এ বছর জেলার সাত উপজেলায় সর্বমোট ১০৭ মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ভোলা সদর উপজেলায় ২৫টি, দৌলতখান ৬টি, বোরহানউদ্দিনে ২০টি, তজুমদ্দিনে ১২টি, লালমোহনে ২০, মনপুরায় ৯টি এবং চরফ্যাশনে ১৫টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলানায় এ বছর ৪টি পূজা বেড়েছে।  
যেহতেু এটি হিন্দুধর্মাবল্বীদের সবথেকে বড় উৎসব তাই তারা ও প্রস্তুত হচ্ছে মাকে বরন নিতে। এ পুজাকে সামনে রেখে জেলার বিভিন্ন মন্ডেপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। বাহারি আলোজসজ্জা, আধুনিক মডেলে মন্ডব সাজানো যেন প্রতিযোগীতা চারদিকে। 
ভোলা জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন গৌরাঙ্গ চন্দ্র দে জানান,  ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে জেলায় ১০৭টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। পুজার আয়োজন প্রায় সম্পনের পথে, প্রতিমা তৈরীর কাজ শেষে ডেকারেশন ও রং তুলির কাজ চলছে। বিগত বছরের মত এ বছরও আনন্দ উৎসবের মধ্যদিয়ে পুজা অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করছি। এবছর প্রত্যেক পূজা মন্ডপে থাকবে পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবকবৃন্দ। জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোলরুম। 
ভোলার পুলিশ সুপার মোকতার হোসেন জানান, কেউ ধর্মীয় সম্প্রতিতে আঘাত কারা সুযোগ পাবে না। হিন্দু সম্প্রদায় নির্বিঘনপ তাদের উৎসব উৎযাপন করতে পারবে। আমরা সদা তৎপর থাকবো।  মন্ডপগুলোকে অধিক ও সাধারন ঝুকিপূর্ন হিসাবে গন্য করে প্রতিটি মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব, সাদা ও পোশাকধারী পুলিশে মোতায়েন থাকবে।   
হিন্দু পঞ্জিকা অনুযায়ী ১৪ অক্টোবর(রবিবার) মহাপ মী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হবে এ শারদীয় দুর্গোৎসব। এর আগে ৯ অক্টোবর (মঙ্গলবার) হবে মহালয়া। এবছর মা দূর্গা আসছেন ঘোটক (ঘোড়ায়) চেপে। দশমী পূজার মধ্য দিয়ে ১৯ অক্টোবর (শুক্রবার) শেষ হবে এ উৎসব। একুশে মিডিয়া।


Attachments area

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages