চৌদ্দগ্রামের তিন পুলিশকে শ্রেষ্ঠ কর্মকর্তা ঘোষণা: কুমিল্লা জেলা পুলিশ-একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 October 2018

চৌদ্দগ্রামের তিন পুলিশকে শ্রেষ্ঠ কর্মকর্তা ঘোষণা: কুমিল্লা জেলা পুলিশ-একুশে মিডিয়া


একুশে মিডিয়া, এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা জেলা পুলিশের আইনি কার্যক্রম সফলভাবে পরিচালনা, আইনশৃংখলা স্বাভাবিক রাখা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করায় চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ 
ও পুলিশ পরিদর্শক তদন্ত জেলায় শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ভুষিত হয়েছেন। ৮ই অক্টোবর সোমবার কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় চৌদ্দগ্রামের তিন কর্মকর্তাকে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে ঘোষাণা করা হয়।কুমিল্লা জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশি কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম জেলার  তৃতীয় এবং উপজেলার আইনশৃংখলা স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতার করায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জেলায় তৃতীয় এবং আসামীসহ ৩৩ হাজার ইয়াবা উদ্ধারে সফল হওয়ায় চৌদ্দগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জেলায় প্রথম হিসেবে ভুষিত হয়েছেন। পরে তাদের তিনজনের হাতে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন। চৌদ্দগ্রামের পুলিশের তিন কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে তাদেরকে অভিনন্দন জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। একুশে মিডিয়া।
Attachments are

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages