পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সহ জামায়াত বিএনপির ১৬ জনের বিরুদ্ধে মামলা আটক ১। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 25 December 2018

পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান সহ জামায়াত বিএনপির ১৬ জনের বিরুদ্ধে মামলা আটক ১। একুশে মিডিয়া


সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কাঁচনা গ্রামে ২৩শে ডিসেম্বর ১৩:৪৫ ঘটিকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর করার কারণে ২৪শে ডিসেম্বর জামায়াত বিএনপির ১৬ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আয়মারসুলপুর ইউনিয়নের কাঁচনা গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র মনোয়ার হোসেন (৪৯) বাদী হয়ে সোমবার পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।
মামলায় পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম রাব্বু সহ জামায়াত বিএনপির নামীয় ১৬ জন ও অজ্ঞাত নামা ১০/১২ জনকে আসামী করা হয়।
নামীয় ১৬ জন আসামীর মধ্যে ধরঞ্জী গ্রামের আব্দুল জলিলের পুত্র আব্দুর সাত্তার (৪০) কে গ্রেফতার করা হয়। সে এই মামলার ১১ নং আসামী। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages