![]() |
এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সামুকসার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃকামাল উদ্দিন এর আমন্ত্রণে বুধবার দুপুর বেলা উনার নিজ বাড়ীতে দুপুরের খাওয়ায় উপস্থিত প্রধান মেহমান কুমিল্লা-১১আসনের মহাজোটের নির্বাচিত প্রার্থী রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব।
এসময় উক্ত দাওয়াতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা জেলা আওয়ামীলীগ নেতা ভিপি নুর উর রহমান মাহামুদ তানিম, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড.আবুল খায়ের, চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদার, ৩নং কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন,সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউপি চেয়ারম্যান হাসমত উল্লাহ হাসু, জোড়কানন ইউপি চেয়ারম্যান এম হারিছ আহমেদ, চৌয়ারা গলিয়ারা ইউপি চেয়ারম্যান সোহাগ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, সহ কুমিল্লা জেলার ও চৌদ্দগ্রাম,সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বাংলাদেশ কেন্দ্রীয় ও কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বে থাকা আওয়ামী সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ।খাওয়া শেষে রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব, কামাল উদ্দিন এর পরিবারের সাথে কৌশল বিনিময় করেন।আমাদের প্রতিনিধির সাথে একান্ত আলাপকালে আওয়ামীলীগ এর এই নেতা কামাল উদ্দিন বলেন,আমি আপনাদের পত্রিকার মাধ্যমে
শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেতা রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব ভাইয়ের প্রতি, এতটা ব্যাস্ততার মাজেও তিনি আমার বাড়ীতে এসেছেন।পাশাপাশি আমার এই আয়োজন কে সফল করতে আমার নিজ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক নাছির মজুমদার, সোলেমান মজুমদার, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের বাবুল, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সাবেক ইউপি সদস্য হালিম মিয়া সহ গ্রামের বিভিন্ন পর্যায়ের সামাজিক ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।কামাল উদ্দিন বাড়ী থেকে খাওয়া দাওয়া শেষে সামুকসার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভার অনুষ্ঠানে যোগদান করেন রেলপথ মন্ত্রী ও আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment