নাইজেরিয়ায় সেনা অভিযানে বোকো হারামের ২৮৭ সদস্য নিহত। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 January 2019

নাইজেরিয়ায় সেনা অভিযানে বোকো হারামের ২৮৭ সদস্য নিহত। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, আন্তর্জাতিক রিপোর্ট:
নাইজেরিয়ায় সেনা অভিযানে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্রগোষ্ঠী বোকো হারামের ২৮৭ সদস্য নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী বলছে, তারা নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের কাছে অভিযান চালালে বোকো হারামের এ সদস্যরা নিহত হন।----------------------------------------------------------------------------------------------------------
বুধবার নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর লেক শাদ দ্বীপ ও কোমাদোগু ইয়োব নদীর পাশ্ববর্তী এলাকায় বোকো হারামকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হলে গোষ্ঠীটির ২০০ সদস্য প্রাণ হারান। তাছাড়া বাকি ৮৭ জন সেনাবাহিনীর স্থল অভিযানে নিহত হয়েছে।----------------------------------------------------------------------------------------------------------
নাইজেরিয়ায়র লেক শাদ একটি কৌশলগত অঞ্চল। যেখানে চাদ, ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজার-এই চারটি দেশের সীমান্ত একত্রে মিলিত হয়েছে। কোমাদোগু ইয়োব নদীকে নাইজার ও নাইজেরিয়ার কাছে জাতীয় সীমানা হিসেবে গণ্য করা হয়।----------------------------------------------------------------------------------------------------------
নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে কোনো সেনাসদস্য নিহত হয় নি। এমনকি কোনো সামরিক সরঞ্জামেরও ক্ষয়ক্ষতি হয় নি। এসময় বোকো হারামের সদস্যদের কাছ থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানায় তারা।----------------------------------------------------------------------------------------------------------
প্রসঙ্গত, বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন যাবৎ সংগ্রাম করে আসছে। নাইজেরিয়ার পাশাপাশি পার্শ্ববর্তী ক্যামেরুনেও তারা অনেক হামলা চালিয়েছে।----------------------------------------------------------------------------------------------------------



একুশে মিডিয়া/এমএসএ----------------------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages