![]() |
একুশে মিডিয়া, রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।--------------------------------------------------------------------------------------------
বুধবার দেশটির রাষ্ট্রপতি শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান, উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এবং আবুধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন যায়েদ আল নাহিয়ান শেখ হাসিনাকে অভিনন্দন জানান বলে দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশ কনস্যুলেট সূত্রে জানা গেছে।--------------------------------------------------------------------------------------------
এর আগে মঙ্গলবার আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ে সৌদি আরবের বাদশাহ ও পবিত্র দুই মসজিদের রক্ষক সালমান বিন আবদুল আজিজ আল সউদ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।--------------------------------------------------------------------------------------------
গত বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব।--------------------------------------------------------------------------------------------
পুতিন অভিনন্দন বার্তায় শেখ হাসিনার সঙ্গে ইতিবাচক আলোচনা অব্যাহত রাখা এবং দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যুতে একসঙ্গে কাজ করার আগ্রহ জানান বলেও উল্লেখ করেন ইহসানুল করিম।--------------------------------------------------------------------------------------------
উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২৫৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জোটগতভাবে তারা পেয়েছে ২৮৮টি আসন। অন্যদিকে বিএনপি ও তাদের ঐক্যফ্রন্ট সবমিলিয়ে মাত্র সাতটি আসন পেয়েছে।--------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/এমএসএ--------------------------------------------------------------------------------------------




No comments:
Post a Comment