সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে রেলপথ মন্ত্রীর পক্ষে মোশারেফ হোসেন এর শোক প্রকাশ। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 3 January 2019

সৈয়দ আশরাফুল ইসলাম এর মৃত্যুতে রেলপথ মন্ত্রীর পক্ষে মোশারেফ হোসেন এর শোক প্রকাশ। একুশে মিডিয়া



এম এ হাসান, কুমিল্লা:
আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সারা দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ন্যায় কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন রেলপথ মন্ত্রীর সাবেক ব্যক্তিগত কর্মকর্তা  পিএ, বাংলাদেশ আওয়ামীলীগ  কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, চৌদ্দগ্রাম উপজেলার  কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন।এসময় তিনি তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য  বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফুল ইসলাম  মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।আওয়ামী লীগের বর্তমান কমিটিতে তিনি প্রেসিডিয়াম সদস্য ছিলেন।
এছাড়া দায়িত্ব পালন করছিলেন জনপ্রশাসন মন্ত্রী হিসেবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ শোক জানিয়েছেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দ আশরাফ কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে জয়ী হন।
আজ জাতীয় সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি তিনি। অবশ্য বুধবারই শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন তিনি।সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫০ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।
বৃহত্তর ময়মনসিংহের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।এছাড়া দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages