![]() |
সাজেদুল ইসলাম টিটু, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনি ধি:
মাদক বিরোধী অভিযানে জয়পুরহাটের পাঁচবিবিতে থানা পুলিশের তৎপরতায় ভারত থেকে আসা আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ফেন্সিডিল সহ এক মহিলাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি রেল স্টেশন হইতে পাঁচমাথা রোডে স্টেশনের একশ গজ পূূর্বে রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মহিলা মাদক পাচারকারী দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী মিতু খাতুন (২৩)।
যুব সমাজ ধ্বংসকারী মাদক পাচারের অপরাধে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ




No comments:
Post a Comment