ঢাকা'র দোহার-নবাবগঞ্জে এম.পি সালমান এফ রহমানের বিজয় র‌্যালী। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 4 January 2019

ঢাকা'র দোহার-নবাবগঞ্জে এম.পি সালমান এফ রহমানের বিজয় র‌্যালী। একুশে মিডিয়া


মোঃ জাকির হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা -১ আসন থেকে নির্বাচিত সালমান এফ রহমান বিজয় র্যালী করেছেন। জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য তিনি এই বিজয় র্যালীতে অংশ নেন।
সকাল সাড়ে নয়টায় সরকারি পদ্মা কলেজের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। এরপর তিনি নিজস্ব গাড়ীতে উঠে হাত নেড়ে জনগণের ফুলেল ভালোবাসাকে স্বাগত জানান।
তিনি পদ্মা কলেজ থেকে শুরু করে দোহার নবাবগঞ্জের প্রধান  সড়ক দিয়ে প্রতিটি বাজার প্রদক্ষিণ করবেন।
এ সময় তিনি বলেন, আপনাদেরকে ধন্যবাদ। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আপনারা আমাকে নির্বাচিত করে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা-১ আসন উপহার দেয়ায়। আমি দোহার নবাবগঞ্জে আমার ওয়াদা বাস্তবায়ন করে ঢাকা-১ কে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করবো।
এ সময় তার সাথে ছিলেন আইজিআর  খান মোঃ আব্দুল মান্নান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় নেতা রাহুল দাস, দোহার উপজেলা  ছাত্রলীগ আহবায়ক আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মেহবুব কবির।



একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages