দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় ৩ হাজার হেক্টর উঁচুনিচু জমিতে রবি মৌসুমে শীতকালীন শাক সবজি ও মসলা জাতীয় ফসল ব্যাপক হারে উৎপন্ন হয়েছে। তাই বাজারে আসছে প্রচুর তরি-তরকারি।
ক্ষুদ্র চাষীদের কাছ থেকে চট্টগ্রাম নগরীর ও জেলার বিভিন্ন হাট-বজারে পাইকারী ব্যবসায়ীরা বিভিন্ন জাতের সবজি ক্রয় করে নিয়ে যাচ্ছে।
স্থানীয় জানা যায়, পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বৈলছড়ী, জলদী, শীলকূপ, চাম্বল ও নাপোড়াসহ উপজেলা বিভিন্ন এলাকায় সবচেয়ে বেশি শাকসবজির চাষাবাদ হয়ে থাকে।
অন্য ফসলের চেয়ে সবজি চাষের প্রতি ঝুঁকে পড়ছে কৃষকরা। সবজির মধ্যে আলু, ফুলকপি, বাঁধাকপি, মূলা, শসা, বেগুন, টমেটো, শিম, গাজর ইত্যাদি হাট বাজারে বেশি বিক্রি হচ্ছে। টমেটোর এখানেও প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। প্রতি কেজি ৩০ টাকা হারে বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকা, শসা প্রতি কেজি ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। গত বছরের তুলনায় চলতি বছর কৃষকরা সফলতা পেয়েছে।
একুশে মিডিয়া/এমসএসএ




No comments:
Post a Comment