![]() |
একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
সরল মিয়ার খোলা চিঠি-৩৬
মাননীয়,
সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী চাচা।
বাঁশখালী
চট্টগ্রাম-১৬।
পত্রের শুরুতে অধম নাখান্দা নালায়েক সরল মিয়ার সালাম ও মোবারকবাদ নিবেন আশা করি মালেক শা বাবাজির দোয়া য় এক প্রকার ছহিছালামতে আছেন।
অভিনন্দন চাচা অভিনন্দন আপনের জনপ্রিয়তার কারিশমাই অভিভূত বাঁশখালীর মানুষ।
চাচারে এই পৌষ মাঘ মাইস্সা শীতে আপনারে এম পি বানানোর জন্য চেনা অচেনা যে মানুষ গুলান অক্লান্ত পরিশ্রম করে বিজয় ছিনিয়ে আইনছে হগলের কাছে নতশিরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চাচা বিজয়ের প্রক্কালে আপনের চেহারাটা চাওনের খুব ইচ্ছে আছিল আশায় ছিলাম একটি গোলাপ দিয়ে অভিবাদন জানাব কিন্তু আশ পাশের কোন নেতা এই বুইড়ারে আপনার ধারে নেওনের গরজ মনে করেনাই গাড়ি ভাড়ার দুই চার ট্যায়া যা ছিল ঘরের বুড়ি পরমিটিং আর পান সুপারি কিন্ন্যা শেষ কইরা দিছে নাইলে একাই চলি যাইতাম।
চাচারে তিন ইসলাম যে মাইট্টা ইসলাম পাবলিক কিন্তু আন্দাছ কইরা ফালাইছে। মাহমদু চাচা যে পাক্কা খেলোয়াড় নয় তা আগেই বলছিলাম, জহির মিয়ার একুল ওকুল দুকূলেই যে যাবে এটাও একপ্রকার নিশ্চিত ছিল কিন্তু জাফর মিয়া শান্ত মেজাজের খেলোয়াড় সুযোগ পাইলেই বাশঁখালীরে বগুড়া বানাইয়া ছাড়তো আল্লাই রক্ষা কইরছে।
যাই বলেন চাচা আপনার উন্নয়ন কর্মযজ্ঞই আপনারে জনপ্রিয়তার শীর্ষে আরোহণ করাইয়াছে। চাচা আগেই ভবিষ্যত্ দানী করেছিলাম আপনের মা জননী প্রধান মন্ত্রী আপনাকে মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী নিযুক্ত করিবেন শীঘ্রই এটা বাস্তব হতে যাচ্ছে।
চাচা বেড়িবাঁধ এর কাজ শুরু হওনের পর পরই আপনারে "উন্নয়ন বীর " উপাধি টা আমিই দিয়েছিলাম যা এখন হাজার মানুষের মূখে উচ্চারিত হচ্ছে।
তয় চাচা ঢাকা থেকে আইসা মাত্র বাঁশখালী আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ হগলরে ডাকাইয়া এক সাথে বসেন আর সবাইরে বলেন বাঁশখালীতে কোন গ্রুপ নাই হগলেই বঙ্গবন্ধুর কন্যা হাসিনা বিবির সৈনিক সুতরাং সকলেই মিলে যাতে একটি সুন্দর বাঁশখালী বিনির্মাণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে।
জনতা আপনাকে যে বিশ্বাস নিয়ে বাঁশখালীর মালিকানা সোপর্দ করিয়াছে সে বিশ্বাসের যাতে অমর্যাদা না হয়।
চাচা বাঁশখালীর" সি ন জি " ভাতিজাগো লগে রাগ করি লাভ নাই এঁরা ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে মানুষ আনা নেওনের কাম করিয়াছে কিছুতেই মামুদু চাচারে ভোট দিতে পারেনাই এঁরা অবুঝ পারলে এবার সাঙ্গু ব্রীজের টোল ফ্রি করে দিয়েন বেচারারা আপনার বাইরে যাইবেনা।
চাচারে শফত নেওন কালে আপনারে নেত্রীর কাছে দেখিয়া বাঁশখালীর মানুষ গর্ব অনুভব করিয়াছে হগলেই আপনার সুস্থতা কামনা করিয়াছে যেন তাদের নেতা তাদের জনপদে ফিরে আসে।
চাচা ভাল থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম খোদা হাফেজ




No comments:
Post a Comment