![]() |
একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার:
একাদশ জাতীয় সংসদের চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।----------------------------------------------------------------------------------------------------
আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের নব নির্বাচিত সংসদ সদস্যরা তাকে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত করেন। এর মাধ্যমে চতুর্থবারের মতো সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।----------------------------------------------------------------------------------------------------
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।----------------------------------------------------------------------------------------------------
আজ বৃহস্পতিবার সকালে শপথ গ্রহণের শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।----------------------------------------------------------------------------------------------------
এ প্রস্তাবে সমর্থন জানান দলটির উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ফলে টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, ১৯৯৬ সালে সরকার গঠনের পর প্রথমবারের মতো সংসদ নেতার দায়িত্ব পালন করেন তিনি।----------------------------------------------------------------------------------------------------
প্রসঙ্গত, গত রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফল অনুযায়ী, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা ২৮৮টি আসনে জয়ী হন।----------------------------------------------------------------------------------------------------
একুশে মিডিয়া/আরএ----------------------------------------------------------------------------------------------------




No comments:
Post a Comment