ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী ‘সকল কর্মসূচি স্থগিত’। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 4 January 2019

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী ‘সকল কর্মসূচি স্থগিত’। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, ষ্টাফ রিপোর্টার-ঢাকা:
বাংলাদেশ ছাত্রলীগ। দেশভাগের পর সময়ের প্রয়োজনেই সংগঠনটির জন্ম ইতিহাসের মহানায়কের হাতে। সময় যখন চেয়েছে তখনই সোচ্চার হয়েছে। শাসকশ্রেণির রক্তচক্ষু উপেক্ষা করে ভূমিকা রেখেছে দেশমাতৃকার জন্য।---------------------------------------------------------------------------------------------
বিজয় নিয়েই ফিরেছে ঘরে। তাইতো বাংলাদেশ নামক রাষ্ট্রের সব অর্জনের গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ।---------------------------------------------------------------------------------------------
আজ ৪ জানুয়ারি, প্রতিষ্ঠার ৭১ বছর পেরিয়ে ৭২-এ পা রাখল বাংলাদেশ ছাত্রলীগ।---------------------------------------------------------------------------------------------
১৯৪৮ সালের এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে স্বল্প পরিসরে যাত্রা শুরু করা সংগঠনটি এখন উপমহাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজহাতে গড়া ছাত্র সংগঠনটি আজ আস্থা অর্জন করেছে দেশের ছাত্রসমাজের। কিন্তু আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়ে এবছরের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি।---------------------------------------------------------------------------------------------
বৃহস্পতিবার (৩ জানুয়ারী) দিবাগত রাতে ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পরবর্তী সকল কর্মসূচি স্থগিত করা হলো।---------------------------------------------------------------------------------------------

সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার বাদ জুমা সব সাংগঠনিক ইউনিটকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করার নির্দেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে শুধুমাত্র জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ ছাড়া পরবর্তী সব কর্মসূচি স্থগিত করা হলো।---------------------------------------------------------------------------------------------
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরে জানিয়ে দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।---------------------------------------------------------------------------------------------


একুশে মিডিয়া/আরএ---------------------------------------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages