বেলকুচিতে ১২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday, 27 June 2019

বেলকুচিতে ১২ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক। একুশে মিডিয়া


সবুজ সরকার, বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ১২ পিস ইয়াবা সহ রাশেল আহম্মেদ ওরফে বাবু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলা রাজাপুর ইউনিয়নের রান্ধুনীবাড়ি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।আটককৃত রাশেল আহম্মেদ ওরফে বাবু রান্ধুনী বাড়ি গ্রামের শাহজাহান আলীর ছেলে। পুলিশ আটকের সময় তার শরীর তল্লাশি করে ১২ পিস ইয়াবা জব্দ করে।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম একুশে মিডিয়াকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রান্ধুনী বাড়ি গ্রাম থেকে রাশেল আহম্মেদ বাবু নামে এক জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা পাওয়া গেছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages