![]() |
একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের আসিফ আহম্মেদ আরজু (১৫) নামে ১০ ম শ্রেণীর ছাত্রের করুন মৃত্যু হয়েছে। আসিফ আহম্মেদ আরজু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পাড়ার (অগ্নিবীনা সড়ক) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা নেহাল উদ্দীন সোহেলের ছেলে।
জানা যায় যে বৃহস্পপতিবার সন্ধ্যার দিকে শহরের উপশহরপাড়ার একটি বাসার সানসেড ভেঙ্গে সে নিহত হয়। আরও জানা যায় সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ার ব্যাংকার হানিফের বাসায় যায় প্রসেনজিৎ নামে এক শিক্ষকের কাছে পড়তে।
স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের উপর লাগানো সানসেডে ঝুলে জগিং করছিল।
এ সময় সানসেড ভেঙ্গে তার বুকের উপর পড়ে। দ্রুত তাকে স্থানীয় হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে। চিকিৎসকরা জানান, বুকে আঘাত লেগে তার মৃত্যু হতে পারে।
এদিকে আরজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাটী, বন্ধু, শিক্ষক ও স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে।
আরজুর মুখখানা দেখতে ছুটে আসে তার বাসায়। আরজুর আকিস্মক ও অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে।
খবর পাওয়ার সাথে সাথে সোহেলের বাসায় ছুটে যায় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, জাসদ নেতা ফজলুর রহমান খুররুম ঝিনাইদহ জেলা সিপিবির সভাপতি রবিউল আলম খোকন, বাসদ নেতা আসাদুজ্জামান আসাদ, জেলা ওয়ার্কার্স পার্টি নেতা ফারুক হোসেন, সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা সাংস্কৃতিক জোটের নেতা একরামুল হক লিকু, রাজু আহামেদ মিজান, ঝিনাইদহ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল সহ ঝিনাইদহের অসংখ্য মানুষ।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment