ফেব্রুয়ারি মাসে ৫৬ লক্ষ টাকা ছিনতাই কারী মন্টু সরকার অস্ত্র সহ গ্রেপ্তার। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 July 2019

ফেব্রুয়ারি মাসে ৫৬ লক্ষ টাকা ছিনতাই কারী মন্টু সরকার অস্ত্র সহ গ্রেপ্তার। একুশে মিডিয়া


এম এ হাসান, কুমিল্লা:>>>

কুমিল্লায় বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের সাথে জড়িত ডাকাত মন্টু সরকারকে অস্ত্র-গুলিসহ আটক করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই শহিদুল ইসলাম জেলার তিতাস  এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গত ২১ ফেব্রুয়ারী ডাকাত সর্দার মন্টু সরকারের নেতৃত্বে একদল ডাকাত জেলার গৌরীপুর বাজার থেকে হোমনা যাওয়ার পথে রিয়াজ ট্রেডার্স নামের একটি বিকাশ এজেন্ট কর্মীদেরকে অস্ত্র ঠেকিয়ে ৫৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ডিবি পুলিশ আল আমিন, অমর নম, শফিল্লাাহ, ওমর ফারুক সেলিমকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে টাকা ছিনতাইয়ের মূল পরিকল্পনাকরী মন্টু সরকারের নাম বলে আটককৃতরা।
শনিবার ডাকাত সর্দার মন্টু সরকারকে আটক করে ডিবি পুলিশ। তার কাছ থেকে বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ও নগদ ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র-ডাকাতি, চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।
ডাকাত সর্দার মন্টু সরকার ওরফে মন্টু সওদাগর তিতাস উপজেলার মৌটুপী গ্রামের মৃত খলিল সওদাগরের ছেলে। রোববার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ওসি মাইনুদ্দিন খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্তকর্তাবৃন্দ।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages