![]() |
এম. হাসনাইন আহমেদ হাওলাদার, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:>>>
সত্যিকার কোরআন হাদীসের শিক্ষাই দিতে পারে আদর্শবান মানুষ ও আদর্শবান সমাজ ব্যবস্থা।
দ্বীপজেলা ভোলা’র বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু খাসমহল তালিমুল কোরআন নূরানী মডেল মাদ্রাসার তৃতীয় জামাতের কোরআন ছবক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৬ জানুয়ারি রোজ শনিবার বেলা ১১ টায় মাদ্রাসা সংলগ্ন কুয়েত মসজিদে অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতাও সভাপতি জনাব আলহাজ্ব শাহে আলম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা আলী নগর আজিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ইয়াছিন নবীপুরী সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসান নগর রহমানিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মাওঃ মোঃ বশির উল্যাহ্ সাহেব ও খাসমহল দক্ষিণ মাথা জামে মসজিদ'র খতিব মাওঃ মোঃ মাকসুদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদেরকে ছবক পাঠ করান- অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ইয়াছিন নবীপুরী সাহেব, পরে আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment