![]() |
খন্দকার রাব্বী, জয়পুরহাট প্রতিনিধি:>>>
২০১৯-২০ অর্থ বছরের বাজেট প্রত্যাখান ও শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বুধবার (১০ জুলাই) বেলা ১২টায় শহরের পাঁচুর মোড়ে মানববন্ধন করে এই বাম ছাত্র সংগঠনটি ৷
জয়পুরহাট জেলা শাখা ছাত্র ফ্রন্টের আহবায়ক জয়ন্ত সরকারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ, নীলফামারী জেলা ছাত্র ফ্রন্টের আহবায়ক রাব্বি হাসান, সাবেক সভাপতি উৎপল দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা বাণিজ্যিকরণ থেকে শিক্ষা ব্যবস্থা রক্ষার জন্য জাতীয় বাজেটের ২৫% শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানান।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment