নবাবগঞ্জে মাদকব্যবসায়ী দুই ভাইয়ের কারাদন্ড। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 10 July 2019

নবাবগঞ্জে মাদকব্যবসায়ী দুই ভাইয়ের কারাদন্ড। একুশে মিডিয়া


 
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে মো. নাসির উদ্দিন (৭০) ও মো. ওয়াছেক (৬০) নামে আপন দুই ভাইকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজুর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আটককৃতরা উপজেলার উত্তর চৌকিঘাটা গ্রামের মৃত সুমন মোড়লের ছেলে। জানাযায়, সোমবার দুপুরে নবাবগঞ্জ সার্কেলের কর্মকর্তা দয়াময় দেবের নেতৃত্বে উত্তর চৌকিঘাটা গ্রামে অভিযান চালিয়ে নাসির ও ওয়াছেক নামে দুইসহদরকে মাদক সেবনের সময় আটক করে। পরে তাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে দুই শত গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক দয়াময় দেব বলেন, নাসির ও ওয়াছেক দীর্ঘদিন যাবত আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলো। সোমবার দুপুরে উত্তর চৌকিঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা দুই’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম সালাউদ্দিন মনজুর ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা হলে মাদক বিক্রয় ও সেবনের দায়ে নাসির উদ্দিনকে ১ বছর ও ওয়াছেককে ৬ মাসের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages