![]() |
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
রাজধানীর খিলক্ষেত এলাকায় ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইমরান হোসেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্না গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানাযায়, শনিবার সকালে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে রেললাইন দিয়ে হাঁটছিলেন ইমরান।
এ সময় ঢাকা থেকে বিমানবন্দর রেল স্টেশনের দিকে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় লাইনে পড়ে গিয়ে কাটা পড়েন তিনি। শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রে জানা গেছে, ইমরানের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে। তার বাবার নাম মোহাম্মদ আলী।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান খিঁলক্ষেত পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার।
একুশে মিডিয়া/এমএসএ




No comments:
Post a Comment