হরতালের প্রভাব পড়েনি রাজশাহী বিভাগীয় শহরে, যান চলাচল স্বাভবিক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 July 2019

হরতালের প্রভাব পড়েনি রাজশাহী বিভাগীয় শহরে, যান চলাচল স্বাভবিক। একুশে মিডিয়া


ডাঃ মোঃ হাফিজুুর রহমান (পান্না), রাজশাহী:>>>
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালের মাঝে রাজশাহীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার সকালে হরতালের মাঝেও দুরপাল্লার বাস ট্রাক ছেড়ে গেছে, ট্রেন ও সাভাবিক ভাবে চলাচল করছে।

নগরীতে অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে । রাজশাহী মহানগরীর ঘুরে দেখা যায়  অফিস আদালত, দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানও খোলা রয়েছে। কোথাও কোন অকৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের তেমন একটা প্রভাব পড়েনি রাজশাহী বিভাগীয় এই শহরে। তবে হরতালের সমর্থনে নগরীতে একটি মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। রোববার সকালে নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার এলাকায় মিছিলটি বের করা হয়। মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার এলাকায় জিরো পয়েন্টে সমাবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সিপিবির রাজশাহী জেলা সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগীব আহসান মুন্না, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, বাসদের রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
প্রসঙ্গত, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট রোববার সাড়া দেশে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল ডেকেছে।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages